শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৪ পিএম, ২০২৬-০৯-১৩
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার(১৩সেপ্টেম্বর) সকালে ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর এলাকার উত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মো. সুরুজ মন্ডলের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। স্থানীয়রা জানান,রোববার সকালে বাড়ির পাশের জমিতে সার বপন করতে যান আনোয়ার হোসেন। সার বপন শেষে জমি থেকে শাক তোলার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার শরীরে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শী স্থানীয় ফজল হকের ছেলে হাতেম আলী জানান,বজ্রপাতের পর আনোয়ার হোসেনের শরীরে আগুন ধরে যেতে দেখেন তিনি। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কাছে গিয়ে তিনি বুঝতে পারেন, আনোয়ার হোসেন আর বেঁচে নেই। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুই সন্তানের জনক আনোয়ার হোসেনের আকস্মিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোক বিরাজ করছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited